×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভায় দেশে বিয়ে-বিচ্ছেদের সংখ্যা কমানো ও নারীর প্রতি সহিংসতা রোধে কর্মজীবী দম্পতি নিয়ে এলাকাভিত্তিক প্রকল্প আকারে  বিশ্লেষণধর্মী কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায়  এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ফজিলাতুন নেসা, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নারীর অধিকতর ক্ষমতায়নের জন্য পরিচালিত (আইজিএ) প্রকল্পসহ অন্যান্য যে প্রকল্পগুলো চলমান সেগুলো সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এছাড়া  গত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় দেশের বিভিন্ন স্থানে নির্মিত কর্মজীবী মহিলা হোস্টেলগুলোর ভাড়ায় পরিচালনার ক্ষেত্রে এলাকাভিত্তিক (পাহাড়ী এলাকা, নদীভাঙ্গন এলাকা, কলকারখানা ও জনসংখ্যা মোতাবেক) আংশিক পরিবর্তনক্রমে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
হালুয়াঘাট পরিচালিত জয়িতার নীতিমালার আদলে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় মহিলা বিপনী কেন্দ্র (জয়িতা-কালিগঞ্জ) শীর্ষক কর্মসূচির নীতিমালা প্রণয়ন করে তা আগামী জুন-জুলাই-২০২২ এ উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিকারী (আইজিএ) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত নারীদের ডেটাবেজ ও প্রশিক্ষনের কাঙ্খিত ফলাফলের ডেটাবেজ তৈরির সুপারিশ করা হয়। এছাড়া প্রকল্পটি যেন বাল্যবিয়ে নিরোধে অবদান রাখে সে বিষয়ে প্রেেয়াজনীয় পদক্ষেপ গ্রহণসহ প্রল্পটির মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়।
সভায় বছরের শুরুতে এলাকাভিত্তিক বরাদ্দকৃত সেলাই মেশিন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে সভার শুরুতে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat