×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সুতরাং উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি বলেন,একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের রয়েছে অনন্য অবদান। তাদের কঠোর শ্রম ও নিষ্ঠা, আন্তরিকতা সরকারের কর্ম পরিকল্পনার ফলে এক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে।
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন,বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছেন। যাতে করে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পায়। তিনি শিক্ষকদের পেশার মর্যাদা রক্ষা এবং উন্নত ও সমৃদ্ধ জাতি উপহার দেওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।
শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি,শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের দাবির ব্যাপারে তিনি বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্কুল জাতীয়করণ করেছে।
জেলা শাখার আহ্বায়ক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল,সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান,সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাউছার আহমেদ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুছ,মুক্তাগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ, শিক্ষক নেতা গোলাম রব্বানী, অধ্যক্ষ আবুল কাসেম, চাঁন মিয়া প্রমুখ।
সম্মেলনে ময়মনসিংহের ১৩টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat