×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। অন্য কোনো ব্যক্তি বা দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অন্য কারো দ্বারা শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়।
আজ নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, এক সময়ের জনপ্রিয় খেলা ফুটবল বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এখন ফুটবল আবার গ্রামে-গঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। 
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের শরীরটাকে যেমন গঠন করবে, তেমনি মাদক থেকেও দূরে থাকবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
এ সময় বিএনপির উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা সারের জন্য, বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মেরেছে, তারা নাকি অন্দোলন করবে। কি আশ্বাস তারা মানুষকে দেবে? এ প্রশ্ন রাখেন তিনি।
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘আমদানি করা জিনিসের দাম সারা বিশ্বে যদি বাড়ে তাহলে আমাদেরও বাড়বে। তাই আমাদের সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী ও স্বাবলম্বী হতে হবে। তাহলেই সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’ 
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে খেলায় বিজয়ী দল পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat