×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া ১৪ মে শনিবার সকাল ৯টায় পৌর শহরের ঘোষগাঁতীর পাট বন্দরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে তল্লাসী চালিয়ে সাড়ে ২৬ হাজার বোতলজাত সয়াবিন তেল জব্দ কারা হয়েছে। ঐ সকল ব্যবসা প্রতিষ্ঠান উচ্চ মূল্যে বিক্রির করার আশায় গোডাউনে মজুদ করে রেখেছিল। ৩টি গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে দত্ত এ্যান্ড বাদ্রার্সকে- ৫০ হাজার, মের্সাস অর্ণব ষ্টোরকে -৫০ হাজার ও শহিদুল এন্ড ব্রাদার্সকে-৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উল্লাপাড়ার ঘোষগাঁতী পাট বন্দরে অশোক সরকারের গোডাউনে ১৪ হাজার লিটার ফ্রেশ (বোতল জাত) সয়াবিন তেল ও দত্ত এন্ড ব্রাদার্স এর গুপ্ত গোডাউনে সাড়ে ১২ হাজার লিটার রুপচাঁদা (বোতল জাত) সয়াবিন তেল মজুদ করেছিল অধিক মুনাফার আশায়।
বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরে তিনি শনিবার সকাল থেকে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ছাব্বিশ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেন এবং তিন ব্যবসায়ীকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরও জানান জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল একটি কমিটির মাধ্যমে সরকারী মূল্যে খোলা বাজারে বিক্রি করে ওই অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat