×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে ব্যবসা করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে।
তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ীর পক্ষেই সরাসরি গিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। সে কারণে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা বাংলাদেশে না গিয়ে বিদেশ থেকেই বাংলাদেশের মাটিতে ব্যবসা বা বিনিয়োগ করতে পারবেন।’
প্রতিমন্ত্রী সোমবার নিউ ইয়র্কের ট্রাম্প ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ আইটি ইনভেস্টমেন্ট সামিট” এ বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া সংসদ সদস্য অপরাজিতা হক এবং নাহিদ খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, নিউইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ। এতে বাংলাদেশ ও ইউএস এর আইটি/আইটিইএস খাতের ব্যবসায়ীরা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ডিজিটাল ডিভাইস রপ্তানিতে শীর্ষ স্থানীয় দেশে পরিণত হবে। তিনি বলেন ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ অর্জন করেছি। আইসিটি সেক্টরে গত ১৩ বছরে ২০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। দেশে ৯০ শতাংশ নাগরিক ই-সার্ভিসের আওতায় এসেছে। নানা উদ্যোগের ফলে ২০১০ সাল থেকে দেশের আইসিটি খাতেপ্রবৃদ্ধির হার গড়ে ১০ শতাংশ করে বাড়ছে। আড়াই হাজারের বেশি স্টার্টআপ গড়ে উঠেছে। এর মধ্যে ৭০ শতাংশই ডিজিটাল সেবা ভিত্তিক ব্যবসা করছে। স্টার্টআপে বিনিয়োগ প্রায় সাড়ে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। আইটি/আইটিইএস খাতে ২০ লাখের বেশি কর্মসংস্থান হয়েছে। ডিজিটাল কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় ২০২৫ সালের মধ্যে আইটি সেক্টরে ৩০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি, শতভাগ ই-সার্ভিস প্রদান, ২০৩১ সালের মধ্যে ২৬তম বৃহত্তম অর্থনীতির দেশ ও ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক, অগ্রসরমান অর্থনীতি, উদ্ভাবনী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা এবং মাথাপিছু ১২ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষমাত্রা নিয়ে এখন আমরা কাজ করছি।
সম্মেলনে প্রবাসী বাংলাদেশী মি: ববি বাংলাদেশের হাই-টেক পার্কে ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat