×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৬
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ পলাশ (৩৪) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এসময় তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত পলাশ উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে বলে জানা গেছে। তিনি সলপ রেলওয়ে স্টেশন বাজারে মেসার্স পলাশ স্টোরের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পলাশ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। উক্ত স্থান অতিক্রম করার সময় পিছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা দুজনই ছিটকে রাস্তার মাঝে পড়ে যান। এসময় পলাশ তার স্ত্রীকে বাঁচাতে উঠে এসে তাকে তুলতে নিলে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় পলাশ ঘটনাস্থলেই মারা যায়।

উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যানের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat