×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করার ঘটনায় স্বামী আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট চট্টগ্রামের খুলশী থানার টাংকির পাহাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী আবদুস সাত্তার। পরে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য লাশ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। একপর্যায়ে সাত্তার স্ত্রীকে খুনের কথা স্বীকার করে। এই ঘটনায় একইদিনে চট্টগ্রামের খুলশী থানায় আবদুস ছাত্তারকে আসামি করে দ-বিধির ৩০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় পুলিশ। আর ২০১৬ সালের ৪ আগস্ট চার্জশিট গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, মোট ১৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষী দেন। এছাড়া আসামি নিজে সাফাই সাক্ষী দেন। সবশেষে আজ বিচারক আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ- দেন। আসামি বর্তমানে কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat