×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটিতে ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে ২০৬টি পরিবার। মুজিববর্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ের অনুষ্ঠিত হয়েছে আজ।
বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে রাঙ্গামাটি জেলায় মোট ২০৬ টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
এর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat