×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিংয়ে উল্টে পড়ে গেছে কন্টেইনার ভর্তি একটি মালবাহী ট্রেনের বগি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী নিশ্চিত করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, ‘উদ্ধারকারি ট্রেন কল করা হয়েছে। এসে পৌছুলে উদ্ধার অভিযান শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat