×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলায় আজ টিসিবির পণ্য অতিরিক্ত দামে দোকানে বিক্রি ও বাসা বাড়িতে অবৈধভাবে মজুদের অভিযোগে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মশুরের ডাল জব্দ করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার কর্মকর্তারা সকাল ১০টায় মহানগরীর কালিয়াজুড়ি এলাকায় এ অভিযান –পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকার ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ফয়সালুর রহমান তার দোকানে টিসিবির তেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বাসা থেকে জব্দ ১১২ লিটার তেল ও ২৫০ কেজি মশুরের ডাল এতিমদের মাঝে বন্টনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হন্তান্তর করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat