×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, নারীর ক্ষমতায়নই হচ্ছে  দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীরা আজ অগ্রণী ভূমিকা রাখছে।
আজ ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর তথ্য বিবরণীর।
ফরিদুল হক খান বলেন, বাংলাদেশে নারীর  ক্ষমতায়ন ও উন্নয়নে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অতুলনীয়। বাংলাদেশে সর্বক্ষেত্রে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা; অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা; নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা; আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি নারীদের ক্ষমতায়নের পথিকৃৎ। ১৯৬৭ সালে মহিলা লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু নারীদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে  দেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat