×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় আজ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।প্রয়াত নেতা আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় প্রয়াত আব্দুল জলিলের পুত্র নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিতার কবরে পুষ্পস্তবক অর্পন করেন। পরে সেখানে ফাতিহা পাঠ ও দোয়া করা হয়।
এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার সাহা, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, সাধারন সম্পাদক লিপি সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেকবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন ইউনিটসমূহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নওগাঁ জেলা প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ প্রয়াত আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে তাঁর বাসভবনে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মহফিলের কর্মসূচী রয়েছে। জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অংঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নিতাকর্মী সেখানে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat