×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পিতামাতা সন্তান জন্ম দেন কিন্তু প্র্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষাদানের মহান দায়িত্ব অর্পিত হয় শিক্ষকের ওপর। একজন শিক্ষক সেই সন্তানকে যোগ্যতর মানুষ হিসেবে গড়ে তোলেন।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্ধোধনকালে উপমন্ত্রী এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এসময় আরও বক্তব্য রাখেন স্বাশিপ’র সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমূখ।
উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। 
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সুনাম অর্জন করছে। দেশ ও শিক্ষকদের সম্মানিত করেছেন। বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। দেশের নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হচ্ছে।
উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat