×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানটি দৃষ্টিনন্দন ও আয়বর্ধক করতে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা, সেলিনা ইসলাম এবং শেরিফা কাদের সভায়  অংশগ্রহণ করেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির চলমান কার্যক্রম এবং কক্সবাজারের রামুতে ইতিপূর্বে নির্মিত রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্বোধন ও কার্যক্রম সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্প সংস্কৃতির সংরক্ষণ ও উৎকর্ষ সাধন, নৃ-গোষ্ঠীর মাতৃভাষা ও বর্ণমালা চর্চা, লালন এবং লোকজ ও সাংস্কৃতিক চেতনার বিকাশে  ক্ষুদ্্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙ্গামাটি) কাজ করে যাচ্ছে বলে কমিটিকে  অবহিত করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সবার কাছে তুলে ধরার লক্ষ্যে ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম অনলাইনে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভার শুরুতে স্বাধীনতার মাসে জাতির পিতা, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং দু’লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat