×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গবেষণার মাধ্যমে বিশ্বে দেশের প্রশংসাসূচক অবস্থান সৃষ্টির করতে হবে। বিএলআরআই এর বিজ্ঞানী ও গবেষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “গতানুগতিক গবেষণা নয়, গবেষণা হতে হবে নতুনত্ব সামনে নিয়ে আসার জন্য। গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচন করতে হবে।”
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর পরিচালনা বোর্ডের ৪৪তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, আমাদের গবেষণালবদ্ধ ফলাফলের মাধ্যমে উৎপাদিত সামগ্রী গবেষণা প্রতিষ্ঠানের নামের সাথে সংযুক্ত করে নামকরণ করতে হবে। তা না হলে গবেষণার ফলাফল, কৃতিত্ব কিছুই আমাদের নামে থাকবে না।
বিএলআরআইসহ সব প্রতিষ্ঠানকে আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও বিকশিত প্রতিষ্ঠানে পরিণত করা লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের নিয়োগ, পদোন্নতি ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএলআরআই-এর পরিচালনা বোর্ডের সদস্য মোছা. শামীমা আক্তার খানম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য ও বোর্ড সদস্য শরিফা খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বোর্ড সদস্য ড. লুৎফুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ও বোর্ড সদস্য ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও বোর্ড সদস্য ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, বিএলআরআই এর প্রাক্তন মহাপরিচালক ও বোর্ড সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম, প্যারাগণ গ্রুপ লিমিটেডের পরিচালক ও বোর্ড সদস্য ইয়াসমিন রহমান, বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বোর্ড সদস্য ড. মো. জিল্লুর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবোল বোস মনি ও এস এম ফেরদৌস আলম সভায় যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat