×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর আজ চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর খবরটি নিশ্চিত করেন বিসিবি প্রধান। 
তিনি সাংবাদিকদের বলেন,‘ দূরে থেকেই আমাদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়েছে। সাকিব আমাকে দেখেই বলল কিছু আলোচনা করতে চায়। আমিও চিৎকার করে বলেছি আগে তোমাকে দক্ষিন আফ্রিকা সফরে যেতে হবে, এরপর আমরা একত্রে বসে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলব। জবাবে সাকিব মাথা নেড়ে জানাল ঠিক আছে। আপনি যা চান তাই হবে।’
এর আগে বিসিবি ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কয়েকদিনের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসবেন সাকিব। 
ইউনুস বলেন, আসন্ন দক্ষিন আফ্রিকা সফর নিয়ে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানাতে চান এই অল রাউন্ডার। তিনি আরো বলেন, আগামী এক বছরের মধ্যে তিন ফর্মেটের অনেকগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ। সে বিষয়ে সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানতে চান বিসিবি প্রধান।
এর আগে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব। ওই আবেদনে দক্ষিন আফ্রিকা সফর থেকেও ছুটি চেয়েছিলেন তিনি। অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়ার চিন্তা থেকেই এই আবেদন করেছিলেন সাকিব। বিসিবিও তাকে ছুটি দেয়ার বিষয়টি অনুমোদন করেছিল। 
কিন্তু আইপিএলের নিলামে সাকিব দল না পাওয়ায় ওই পরিকল্পনাও বাতিল হয়ে গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat