×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সকল মানুষকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনতে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের  ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে দেশব্যাপী এক দিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা তথ্য অফিস স্বাস্থ্য বিভাগের ঘোষণা অনুযায়ী কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করতে মাইকিং করে সবাইকে উদ্ভুদ্ধ করা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাসসকে বলেন, কোভিড ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন, সকল শ্রেণি পেশার লোকজনকে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করতে আমরা মাইকিং করে সবাইকে উদ্ভুদ্ধ করছি। এ লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে জেলা অথ্য অফিসের গাড়ি যুগে তথ্য প্রচার কাজ করা হচ্ছে। যাতে প্রথম ডোজ প্রদানের মাধ্যমে সকলকে ভ্যাকসিনের আওতায় আনা যায়। নিবন্ধিত অনিবন্ধিত ১২ বা তদূর্ধ্ব বয়সের সকলেই সেইদিন জেলার বর্তমান স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। ভ্যাকসিন মৃত্যু ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে, দুই ডোজ গ্রহণকারী অধিকাংশ লোকজনকেই হাসপাতালে যেতে হয়নি। ২৬ ফেবরুয়ারি সকলকে কোভিড ভ্যাকসিন গ্রহণের জন্য জেলাব্যাপী মাইকিং করে সবাইকে উদ্ভুদ্ধ করার কাজটি আমরা করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat