×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নআমেন্টের  অষ্টম আসরের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  ম্যাচে টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। 
দ্বিতীয় কোয়ালিফাইয়ারের একাদশ নিয়েই খেলতে নেমেছে কুমিল্লা। আর প্রথম কোয়ালিফাইয়ারের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বরিশাল্। জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পান সৈকত আলি। 
লিগ পর্বে ১০টি করে খেলা শেষে বরিশাল ১৫ ও কুমিল্লা ১৩ পয়েন্ট পেয়েছিলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হওয়ায়, প্রথম কোয়ালিফাইয়ারে দেখা হয় বরিশাল ও কুমিল্লার। সেই ম্যাচে বরিশাল ১০ রানের জয়ে ফাইনালে উঠে। আর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় কুমিল্লা।  
লিগ পর্বে দুই দেখায় একটি করে ম্যাচ জিতে বরিশাল ও কুমিল্লা। প্রথম দেখায় কুমিল্লা ৬৩ রানে হারায় বরিশালকে। আর দ্বিতীয় পর্বে বরিশাল ৩২ রানে হারায় কুমিল্লাকে। 
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, তানভির ইসলাম, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু-প্লেসিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat