×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আজ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের চারপুত্র- অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। নিহতরা সবাই পুজো শেষে বাড়ি ফিরছিলেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সাফায়েত হোসেন জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সাতছেলে ও দুইমেয়ে সহ পরিবারের নয়জন সদস্য পারিবারিক পুজো শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় কক্সবাজার মুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat