×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের অনুমিত হিসাব  সম্পর্কিত কমিটির সভায় দেশের বিভিন্ন এলাকায় নেয়া প্রকল্পসমূহের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।    
কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ.বি.তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার সভায় অংশগ্রহণ করেন।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চলমান প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত ১৩তম বৈঠকের সুরপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।  এছাড়া সভায় চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সভায় একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১ম খসড়া রিপোর্ট অনুমোদন করা হয়।
সভায় সরকারীভাবে পরিচালিত টেক্সটাইল মিল পরিচালনার বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন আশানুরূপ না হওয়ায় আরো যতœবান হওয়ার সুপারিশ করা হয়। প্রকল্পের কাজ শুরুর পূর্বে এর গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরীর পরামর্শ দেয়া হয়।
এছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তাই পরিবেশ বিপর্যয়ের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে আরো সজাগ থাকতে সভায় সুপারিশ করা হয়।  
সভার শুরুতে কমিটির পক্ষ থেকে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইএমইডি, ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat