×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সকল ধর্মের কল্যাণে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় কাজ করছে। 
বৃহস্পতিবার জেলা সদরের ক্যাচিংঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে ক্যাচিং ঘাটা নুর জামে মসজিদ ও ৫০ লাখ টাকা ব্যয়ে ক্যাচিং পাড়া মারমা শ্মশানের চেরাং ঘর এবং সিড়ির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.মামুনুর রশীদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat