×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘মহাবিজয়ের মহানায়ক’।
শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় প্রযোজনা বিভাগের  ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৬ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আরিফুল ইসলাম অর্ণব-এর পরিচালনায় আর্টিস্ট্রি পরিবেশন করে নৃত্যালেখ্য ‘বীরাঙ্গনা’।
আলোচনা অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর।
স্বাগত বক্তৃতা করেন একাডেমির  প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আসলাম সানী ও  ঝর্ণা সরকার ।
স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রুপা ফরহাদ, মোঃ রফিকুল আলম. আকরামুল ইসলাম পরিবেশন করেন ‘ও আমার দেশের সোনা’; মনোরঞ্জন ঘোষাল পরিবেশন করেন ‘ও দরদী নাইয়ারে তুমি কি টুঙ্গি পাড়ায় যাও’ এবং শিবু রায় পরিবেশন করেন ‘স্বাধীনতা আমার মায়ের আঁচল’।
‘দেখ চোখ মেলে শোনো কান পেতে’ গানের সাথে সাহিদা রহমান সুরভীর পরিচালনায় বহিৃশিখা নৃত্যদল নৃত্য পরিবেশন করে। সুইটি দাস চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যালেখ্য ‘স্মৃতিতে সোহাগ পুর’। মেহেরাজ হক তুষার-এর পরিচালনায় রিদম ড্যান্স গস্খুপ পরিবেশন করে নৃত্যালেখ্য ‘মুক্তিযোদ্ধার বৌ’।
সংগীত পরিবেশন করেন সরকারী সংগীত মহাবিদ্যালয়ের মাইনুল আহসান, এম এ মোমিন পরিবেশন করেন ‘মুজিব বাইয়া যাওরে’, ঊর্বী সোম পরিবেশন করেন ‘তোমাকে ছালাম হে জাতির পিতা’ এবং আশা খন্দকার পরিবেশন করেন ‘দুখিনী বাংলা জননী বাংলা’। কণ্ঠশিল্পী নবীব কিশোর গৌতম পরিবেশন করেন ‘এ দেশ ধন্য জাতী ধন্য বিশ্ব বিবেক ধন্য’, শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী শারমিন আক্তার শাওন পরিবেশন করেন ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপনের স্বাধীন বাংলায়’ ও রোকসানা আকতার রূপসা পরিবেশন করেন ‘আমি বঙ্গবন্ধুর লাগিয়া কাঁদি আজ ও নিশি জাগিয়া।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat