×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এবারের অমর একুশে গ্রন্থমেলার সময়কাল নির্ধারণের প্রস্তাব দিয়েছে প্রকাশক নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার বাংলা একাডেমি আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাবনা দেন প্রকাশকরা।
এসময় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বাসস’কে জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে অমর একুশে গ্রন্থমেলা বিষয়ে আয়োজিত বৈঠকে প্রকাশকরা চলতি বছরের বইমেলা আগামী  ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সময়সীমায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, তাদের এই প্রস্তাবটি শিগগিরই সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করলেই উল্লেখিত সময়ের মধ্যেই এই মেলা করা হবে। এদিকে অমর একুশে গ্রন্থমেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার মনিরুল হক বলেন, করোনার প্রভাবে গতবারের বইমেলা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেকারণে এবারের বইমেলা মার্চে নয়, ফেব্রুয়ারীর মধ্যে শেষ করার বিষয়ে মত দিয়েছে সাধারণ প্রকাশকেরা।
বিগত বছরের বইমেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মার্চমাসের মাঝামাঝিতে ঝড়-বৃষ্টির কারণে বইমেলায় পাঠক সমাবেশ হয়নি। বই বিক্রির ক্ষেত্রেও তাতে বিরূপ প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর মেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat