×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবারের প্রাক-বাজেট আলোচনা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবিদের সঙ্গে আগামী ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের কর সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর।
এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে। চলবে ২০ মার্চ পর্যন্ত। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল ইসলাম প্রাক-বাজেট আলোচনার সব বৈঠকেই সভাপতিত্ব করবেন। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে এ সব বৈঠক অনুষ্ঠিত হবে।
দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা এ সব আলোচনায় কর সংক্রান্ত যে সব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচনা করে বাজেটে অন্তর্ভূক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান তিনি।
সৈয়দ এ মু’মেন বলেন, আগামী বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষে বরাবরের মত এবারও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
এদিকে, আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর। রাজস্ব প্রশাসন গত ২০ জানুয়ারি বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে বাজেট প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।
রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ঢাকা ছাড়াও দেশের সকল বিভাগীয় শহরে প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat