×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১০ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। 
ওই ৫ নিয়োগ প্রার্থী হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
এডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ সাংবাদিকদের বলেন, ১০ম বিজেএস-এর নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করলে রিটকারীরা আবেদন করেন এবং যথারীতি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু তাদের নিয়োগ দেয়া হয়নি। পরে ২০১৯ সালে আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান নিয়োগ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন আদালত। আজ ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat