×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে অসহায়, গরীব-দুস্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়েছেন সারা বিশ্বে সেটি এক অনন্য নজির।
আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাধানগর ঘাটে শিব নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বক্তব্য রাখেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে জীবন বাজি  রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ সারা দেশের সুষম উন্নয়ন হয়েছে।
তিনি আরো বলেন, বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। অন্য কোনো সরকারের আমলে হয় নাই। বিএনপিকে উদ্দেশ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করোনোর দাবিকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপির এসকল ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে মন্ত্রী রাধানগর ঘাটে শিব নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২৯২ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat