×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০১
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ক্লিনিক্যাল টেস্টে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ০ দশমিক ৬০ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। 
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত ১৫ ক্লিনিক্যাল ল্যাবরেটরির সাতটিতে গতকাল নমুনা পরীক্ষা হয়েছে।
 অবশিষ্ট আটটিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি। এক হাজার ৪৮৯টি নমুনায় নতুন শনাক্ত ৯ জীবাণুবাহকের মধ্যে শহরের ৮ ও রাঙ্গুনিয়া উপজেলার একজন।
 জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬৪২ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ২৭১ এবং গ্রামের ২৮ হাজার ৩৭১ জন। 
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, শুক্রবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে। 
এখানে ৫৪০ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ জন পজিটিভ চিহ্নিত হন।  
ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২৭৮টি নমুনায় শহরের একটি সংক্রমিত পাওয়া যায়। 
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৫১১টি নমুনার মধ্যে শহর ও গ্রামের একটি করে ২ জনের করোনা জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। এপিক হেলথ কেয়ার হাসপাতালে ১৩ জনের নমুনার মধ্যে শহরের ৩ জন আক্রান্ত হয়।
এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০৯ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। 
তিন ল্যাবে পরীক্ষিত ১৪৬ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। 
নগরী ও উপজেলার কোনো কেন্দ্রে একজনেরও এন্টিজেন টেস্ট হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়নি। 
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ৫৫, বিআইটিআইডি’তে ০ দশমিক ৩৬, শেভরনে ০ দশমিক ৩৯ ও এপিক হেলথ কেয়ারে ২৩ দশমিক ০৭ শতাংশ এবং সিভাসু, মেডিকেল সেন্টার হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat