×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি। 
চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। 
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭ জন এবং দুই উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ৩ জন ও ফটিকছড়িতে একজন রয়েছেন। এতে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৪৮৯ জনে। গতকাল শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ০ দশমিক ২৩, বিআইটিআইডি’তে ০ দশমিক ৯৫, চবি’তে ১২, ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ২৫ ও এপিক হেলথ কেয়ারে ১০ শতাংশ এবং চমেকহা, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ০ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat