×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এসপিসিপিডি প্রকল্প শুরু থেকেই তৃণমূলে কাজ করছে বলে বিএপিপিডি আজ প্রত্যন্ত অঞ্চলে সুপরিচিত। 
তিনি বলেন, বিভিন্ন উপজেলায় অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরিতে সংসদ সদস্যদের অংশগ্রহণে কর্মশালা আয়োজন করা হয়েছে। সকলের পরামর্শ, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাক্সিক্ষত লক্ষে পৌঁছতে আহ্বান জানান স্পিকার।
সংসদ ভবনের শপথ কক্ষে ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে বাস্তবায়নাধীন এসপিসিপিডি-প্রকল্পের আওতায় গঠিত বিএপিপিডির নবম সভায় সভাপতি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার আজ এসব কথা বলেন।
ইউএনএফপিএ-এর সাথে আগামী পাঁচ বছর প্রকল্প চুক্তি হওয়ায় আনন্দ প্রকাশ করে স্পিকার বলেন, ইউএনএফপিএ বিগত দিনগুলোতে অত্যন্ত দক্ষতার সাথে দেশের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করেছে। মাতৃস্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, যুব উন্নয়নে ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্প কাজ করে যাচ্ছে।
সভায় বিএপিপিডির অধীন সাবকমিটির আহ্বায়ক মেহের আফরোজ এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বক্তব্য রাখেন। আ ফ ম রুহুল হক এমপি, ফখরুল ইমাম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, আবিদা আঞ্জুম মিতা এমপি, রুবিনা মিরা এমপি, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, শামসুল হক টুকু এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, শিরীন আকতার এমপি, আরমা দত্ত এমপি সভার আলোচনা পর্বে অংশ গ্রহণ করেন।
সভায় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সূচনা বক্তব্য ও ইউএনএফপিএ রিপ্রেজেনটেটিভ ড. ইকো নারিতা বক্তব্য রাখেন। সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat