×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
টিকাদান কেন্দ্রের ফোকাল পারসন ডাঃ মোঃ রাসেল বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত শেখ রাসেল ডিজেটাল ল্যাবে টিকা প্রদান করা হচ্ছে।
ভ্যাকসিন পরবর্তী বিরুপ প্রতিক্রিয়া সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটির ফোকাল পারসন এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুনজুরুর রহমান জানান, শিক্ষার্থীরা আগ্রহ সহকারে টিকা নিচ্ছেন। আমরা নিবিড়ভাবে টিকা প্রদান পরবর্তী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছি।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, জেলার মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সী জেলার এক লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারিত হবে। এরআগে জেলার ১৯ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এক ডোজ টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে কোন ভীতি নেই, তারা আগ্রহ সহকারে টিকা গ্রহণ করছে। জেলার নিদিষ্ট বয়সের সকল শিক্ষার্থীকে টিকা প্রদানের আওতায় নেয়ার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat