×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের বিদেশযাত্রা ও আগমনকে আরও আরামদায়ক করতে আগামি বছরের ফেব্রুয়ারি মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আড়াই হাজার নতুন ট্রলি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিমানবন্দরের আগমনী টার্মিনালে মিডিয়া ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী একথা বলেন। এর আগে তিনি বিমানবন্দরের দুই টার্মিনাল ঘুরে ব্যবস্থাপনা দেখেন ও যাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। 
তিনি বলেন, ‘গত এক-দুই দিন ট্রলি সংকটের জন্য অনেক যাত্রী কিছুটা ভোগান্তির শিকার হয়েছে। এই ব্যাপারে আমরা ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আপনাদের অবগত করতে চাই যে, বিমানবন্দরে মোট ২ হাজার ট্রলি রয়েছে। এর মধ্যে প্রায় ছয়শ’ ট্রলি অচল হয়ে যায়। কোভিড এর কারণে অচল ট্রলিগুলো মেরামত করা সম্ভব হয়নি। তবে আমরা প্রতিদিন ট্রলি মেরামত করছি। বর্তমানে সচল ট্রলির সংখ্যা মোট এক হাজার চারশ’। আগামী ৪/৫ দিনের মধ্যে আরও পাঁচশ’ ট্রলি সচল হবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
প্রতিমন্ত্রী বলেন, গত ৩ দিনে বিমানবন্দরে প্রচুর সংখ্যক যাত্রী আসা যাওয়া করেছে যা কোভিড পূর্ব সময়ের থেকেও বেশি। এছাড়াও প্রতিদিন প্রচুর সংখ্যক মধ্যপ্রাচ্য প্রবাসীযাত্রী করোনা টেস্টের জন্য বিমানবন্দরের পার্কিং এলাকায় যাচ্ছেন। সেখানে ৩ থেকে ৪ ঘন্টা করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করেন। তারা ট্রলিগুলো সাথে নিয়ে যাওয়ায় টার্মিনাল ভবনগুলোতে ট্রলি সংকট দেখা যায়। 
তিনি বলেন, যাত্রীদের ট্রলির সংকট সমাধানে ৩২জন কর্মীকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইউনিফর্মে থাকবে। তারা যাত্রীদের প্রয়োজনে তাদের কাছে ট্রলি পৌঁছে দেবে। শিগগিরই এই কাজের জন্য আরও ৫০ জন নিয়োগ দেয়া হবে। এসময় বিমানবন্দর কর্মীদের হুশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ট্রলি নিয়ে যদি সংকট তৈরি করা হয়, যদি সংকটের পেছনে কারও গাফিলতি পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।
যাত্রীদের ইমিগ্রেশনে দীর্ঘসময় লেগে যাওয়া এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত পুলিশ না থাকার অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইমিগ্রেশন পুলিশের বিষয়ে কথা বলেছি, যাতে কোন কাউন্টার ফাঁকা না থাকে। ২৪ ঘন্টা যাতে কাউন্টার সচল থাকে। যাত্রীরা যাতে অল্প সময়ে ইমিগ্রেশন করে গন্তব্যে যেতে পারেন। মন্ত্রী মহোদয়ের নির্দেশে ইতিমধ্যে ইমিগ্রেশন কাউন্টারে পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়াও যাত্রীরা যাতে দেশে ফিরে দ্রুততম সময়ের মধ্যে ব্যাগেজ পায় সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা  দেয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ৮ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, পিসিআর টেস্টের জন্য ৬ ঘন্টা সময় লাগলেও পিসিআর টেস্ট পূর্ব অন্যান্য কিছু দাপ্তরিক কার্যক্রমের জন্য যাত্রীদের আরও এক থেকে দেড় ঘন্টা সময় প্রয়োজন হয়। অনেক যাত্রী কম সময় হাতে নিয়ে আসায় শেষ পর্যন্ত ফ্লাইট মিস করাসহ তা নানা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। 
মিডিয়া ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান চৌধুরী, সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান, সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat