×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মোবাইল অ্যাপস, গেমস ইত্যাদির  মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস  সম্পর্কে জানাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মোবাইল  অ্যাপস, গেমস ইত্যাদি  তৈরির কাজ চলছে।
আজ মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় যুদ্ধক্ষেত্রে নির্মিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদেও তিনি এ কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে তৈরি  করছে সরকার।
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলা ও ৪০১ টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে। প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলার সব মুক্তিযোদ্ধার নাম ও জেলা মুক্তিযোদ্ধাদের নাম জেলা কমপ্লেক্সে খোদাই করে লেখা হবে, সেই পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের  প্রতিটি ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করতে হবে। সেটা যুদ্ধ জয়ের গৌরবে হোক, কিংবা পাকিস্তান  হানাদার বাহিনীর নৃশংসতার  হোক। সঠিক ইতিহাস জেনেই নতুন প্রজন্ম তাদের পথ বেছে নেবে। এ সময়  মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, স্থানীয় সরকার অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,  ১০ ডিসেম্বর  মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  মাদারীপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat