×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়ারগাছা করতোয়া নদীতে গোসল করতে নেমে মরিয়ম খাতুন(৬৫) ওরফে বেলা নামের এক বৃদ্ধা মহিলা নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২ টায় উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা নতুনপাড়া করতোয়া নদীতে । বেলা খাতুন নেওয়ারগাছা নতুনপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শি থেকে জানা গেছে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেলা খাতুন বাড়ির পার্শ্বে করতোয়া নদীতে গোসল করতে নামে। হঠাৎ সে তলিয়ে যায় তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শি গোসলরত ক’জন অনেক খোজা খুজি করে তাকে না পেয়ে বেলার বাড়ীর লোকদের খবর দেয়। পরে বেলা খাতুনের বাড়ীর লোকজন এসে খোজা খুজি করে সেখানে বেলার কাপড় পাওয়া গেলেও বেলাকে পাওয়া যায়নি । ঘটনার এক পর্যায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে গিয়ে নদীর মাঝে খোঁজা- খুজি করে বেলাকে না পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবারু দলকে খবর দেয়। রাজশাহী থেকে ডুবারু দল বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঘটনা স্থলে এসে নদীতে নেমে লাশ উদ্ধার কাজ শুরু করে। খোঁজা - খুজি করে লাশ না পেয়ে সন্ধ্যা ৭ টায় উদ্ধার কাজ স্থগিত রাখে। উল্লাপাড়া পৌর কাউন্সিলার মোঃ সোহেল রানা সোহেল ঘটনার স্থলে উপস্থিত থেকে ডুবারুদলকে শুক্রবার সকালে পুনরায় খোজার জন্য অনুরোধ জানান সেই সাথে নিখোজ ব্যাক্তির পরিবারকে সমবেদনা জানান।
আজ শুক্রোবার সকাল সাড়ে ৭ টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের অফিসার মোঃ সারোয়ার হোসেন খান জানান খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করি কিন্তু পানির স্রোতের বেক বেশী থাকায় লাশ খুজে পাওয়া যায়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবারু ইউনিটকে খবর দিলে তারা গত কাল বেলা ৩ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে এবং লাশ না পাওয়ায় সন্ধা ৭ টার দিকে উদ্ধার কাজ রাত্রি কালিনের জন্য স্থকিত করে দেন । আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat