×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আগুন নেভানোর পর মো. মিলন (৩৮) নামের এক ফায়ার সার্ভিস কর্মীর মারা গেছে । তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক ফরিদ আহমেদ।
তিনি বলেন, সকালের দিকে সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে অন্য সদস্যদের সঙ্গে মিলনও আগুন নেভানোর কাজ করেন। আগুন নেভানোর কাজের শেষের দিকে মিলন আমাদের জানান তার বুকে ব্যথা করছে। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগুনে তার কোনো সমস্যা হয়নি বলেও জানান ফরিদ আহমেদ।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat