×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের যথাযথ সংরক্ষণ, সমৃদ্ধকরণ ও ব্যবহার নিশ্চিতকরণে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তবেই আগামীতে দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় শাণিত হবে। তাদের দ্বারাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি আসবে।নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যানের মধ্যে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন প্রমুখ।নলডাঙ্গা উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন কাজ সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন এসব কর্ণারের সমৃদ্ধকরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং মূল্যায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।উপজেলার সকল প্রতিষ্ঠানের কর্ণারসমূহ মূল্যায়ন করে পাঁচটি শ্রেণীতে তিনটি করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয় শ্রেণীতে প্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শ্রেণীতে প্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শহীদ নজমুল হক সরকারি কলেজ, কারিগরি শ্রেণীতে মাধনগর বি এম এন্ড টেকনিক্যাল কলেজ এবং মাদ্রাসা শ্রেণীতে খাজুরা ফাজিল মাদ্রাসা। পরে অতিথিবৃন্দ ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat