×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গণকমিশনের গণশুনানিতে ১৩ জন সাক্ষী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রামে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের নারকীয় তা-ব এবং সারাদেশে পূজাম-পে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার মৌখিক সাক্ষ্য দিয়েছেন। লিখিতভাবে সাক্ষ্য প্রদান করেন ৪২ জন।
আজ ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’-এর তদন্ত ও গণশুনানি অনুষ্ঠিত হয়। 
‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’-এর চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে চট্টগ্রামে সাম্প্রদায়িক ও মৌলবাদী সন্ত্রাস সম্পর্কে তদন্ত ও গণশুনানিতে অংশগ্রহণ করেন আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস-এর আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, প্রাক্তন আইজিপি নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নুরুল আনোয়ার, মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন-এর সদস্য সচিব ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন-এর সচিবালয়ের সমন্বয়কারী কাজী মুকুল এবং সচিবালয়ের সদস্য সাংবাদিক শওকত বাঙালিসহ সচিবালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া তদন্ত ও গণশুনানিতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. মো. আলাউদ্দিন, চট্টগ্রাম জেলা নির্মূল কমিটির সহ-সভাপতি দিপঙ্কর চৌধুরী কাজল, কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরীসহ চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্টজনেরা।
চট্টগ্রাম গণকমিশনের গণশুনানিতে ১৩ জন সাক্ষী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রামে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের নারকীয় তা-ব এবং সারাদেশে পূজাম-পে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার মৌখিক সাক্ষ্য দেন। লিখিতভাবে সাক্ষ্য প্রদান করেন ৪২ জন। সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে ছিলেন শিববাড়ি শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিহঙ্গ মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার মজুমদার (৭০), কর্ণফুলী পূজা উদযাপন কমিটির সহসভাপতি সজল কুমার দাস (৩৫), সাবেক কর্ণফুলী পূজা উদযাপন পরিষদ-এর সদস্য দেবরাজ রতন (৩৮), অমিত কুমার হোড় (৬৫), দুলাল কান্তি মুহুরী (৭৪), নাপুড়া শেখের খীল কালিবাড়ি পূজা উদযাপন পরিষদ-এর রাজিব কান্তি গুহ (৪২), নাপুড়া, বাঁশখালীর সুপল মিত্র (৩৪), বিকাশ দাস (১৮), পেকুয়া সুশীল পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমার কাঞ্চন মনি (৩৯), চট্টগ্রামের জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত কাঞ্চন, শ্যামল কান্তি দাস, জেলে পাড়া সীতাকুন্ডু থেকে দক্ষিণা রঞ্জন দাস, বাঁশখালী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. চন্দন দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat