×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি জেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আজ এক দুর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছেন আরো একজন। সোমবার দুপুরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস ও এলপিজি চালিত টেম্পোর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও নিহতের স্বজনরা জানান, বাকেরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টেম্পো গাড়ি বরিশালে আসছিল। দপদপিয়ার জিরেপয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়। গুরুত্বর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) ও সবজি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে (৩২) ঢাকা নেয়ার পথে বেলা ২টার দিকে তাদের মৃত্যু হয়।
এছাড়া নাসির নামে আরো একজন আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত জাহাঙ্গীর মৃধার বাড়ি বাকেরগঞ্জ শহরে ও নাসির বিশ্বাসের বাড়ি একই উপজেলার চরাদী গ্রামে এবং মিরাজুল ইসলামের বাড়ি নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামে। মাইক্রোবাসটি বরিশাল থেকে বাখরগঞ্জ যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat