×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আগামী ৯ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দুইদিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় এই আয়কর প্রদান কার্যক্রম শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,আয়কর প্রদান কার্যক্রমে কর অঞ্চল-৯ এর আওতাধীন সশস্ত্র বাহিনী ও আন্ত:বাহিনী সংস্থায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ আয়কর প্রতিবেদন দাখিলসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন দুপুর ১টা হতে বিকেল ৫টা পর্যন্ত মেলার দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে।
উদ্ভূত কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর আয়কর মেলা অনুষ্ঠিত হবে না বিধায় সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য কর্তৃক নিরাপদে আয়কর জমাদানে সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম - ২০২১ আয়োজনের ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat