×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বাংলাদেশের রেলখাতে বিনিয়োগ করতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন।
আজ রাজধানীর রেলভবনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কির সঙ্গে  বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
রেলপথ মন্ত্রী দেশের মহান স্বাধীনতার সময় রাশিয়ার ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা তুলে ধরে বলেন, আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। পর্যায়ক্রমে সকল লাইনকে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, এছাড়া আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রেলমন্ত্রী বলেন, জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। তখন থেকেই সরকার রেলখাতে বিনিয়োগ শুরু করে।
তিনি বলেন, রেলখাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরো অনেক প্রকল্প গ্রহণ করা হবে।
রেলখাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন রেলমন্ত্রী। দেশের রেলখাতে চলমান উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, রেলওয়েতে নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ, নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে।
সিগনালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ সকল খাতসহ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনেও রাশিয়া বিনিয়োগ করতে পারে।
রাশিয়ান রাষ্ট্রদূত রেলপথ মন্ত্রীকে রাশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানালে মন্ত্রী রাশিয়ার রেল যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তিসহ সেখানকার রেলওয়ে কোচ ও ইঞ্জিন তৈরির কারখানা সরেজমিনে দেখার জন্য প্রস্তাব গ্রহণ করে আগামী মাসে উপযুক্ত সময়ে রাশিয়া ভ্রমণের সম্মতি জানান।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রাশিয়া দূতাবাসের তৃতীয় সচিব অ্যান্টন ভেরেসচাগিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat