×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সম্প্রতি যে সহিংস কর্মকান্ড করার অপচেষ্টা হচ্ছিলো জনগণের সহায়তায় আমরা তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। এঘটনার রহস্যও উদঘাটন করতে পেরেছি। এজন্য আমাদের কমিউনিটিকে আরো বেশি সজাগ থাকতে হবে, পুলিশকে সহায়তা করতে হবে।
আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং  ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
এবছর ‘কমিউনিটি পুলিশিং  ডে’র  স্লোগান- ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘সম্প্রতি দেখেছি, যে ধরনের উসকানি আসছিল, যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল, একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল,  সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ এক হয়ে প্রতিরোধ করেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছিল বলে আমরা সেই জায়গায় যেতে পেরেছি। পৃথিবীর অনেক দেশই কমিউনিটি পুলিশিংয়ের সুফল পেয়েছে, আমাদের  দেশেও তা পাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা কমিউনিটিকে সজাগ রাখুন। কেউ অপরাধ করার আগেই তাকে বলুন, অপরাধ করলেই জেলে যেতে হবে। অপরাধ করলে তাকে কিন্তু চিহ্নিত করা হবে। 
অনুষ্ঠানের বিশেষ অতিথি ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বলেন, কমিউনিটি পুলিশিং বাংলাদেশে নতুন ধারণা হলেও এশিয়ার অনেক দেশে এটা একটি পুরাতন ধারণা। সিঙ্গাপুরেও এ পদ্ধতি  বেশ প্রচলিত। আমেরিকায় যখন সাদা আর কালো দাঙ্গা বাঁধতো তখনও তারা কমিউনিটি পুলিশিং পদ্ধতি শুরু করে সাফল্য পায়।
মূখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধে রাজারবাগে পুলিশের ভূমিকার স্মৃতিচারণ করে বলেন, ‘আমি  যেন একটি তীর্থস্থানে এসেছি। এটি এমন এক জায়গা যেখান থেকে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে প্রথম বুলেটটি ছুড়ে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয়েছিল।’ 
তিনি বলেন, আমাদের দেশের পুলিশকে তার সংশ্লিষ্ট কমিউনিটির মানুষের সাথে মিশতে হবে, সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। এছাড়া প্রাথমিক স্কুল থেকেই শিশুদের অনুপ্রাণিত করতে হবে। তাহলেই বাল্য বিবাহসহ ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, জনগণ ও পুলিশ একসাথে কাজ করে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুস্থ সমাজ আমরা গড়তে পারি। যেকোন জাতীয় দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের সাথে থাকলে অপরাধমুক্ত, অপরাধভীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat