×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ইতোমধ্যেই সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,এ দেশ এখন কৃষি খাতে বিশ্বে ‘উন্নয়ন মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ‘খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন’ বিষয়ক  মন্ত্রি পর্যায়ের ৮ম সভায় এক বিবৃতিতে এ কথা বলেন। আজ (২৭ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের কৃষি ও বন মন্ত্রী ড. বেকির পাকডিমিরলি এ সভায় সভাপতিত্ব করেন।
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ওআইসি’র মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশের নেতৃত্ব দেন।
খাদ্য সচিব নাজমানারা খানম, কনস্যুল জেনারেল ড. মনিরুল ইসলামসহ খাদ্য, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কমকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিবৃতিতে খাদ্যমন্ত্রী সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওআইসি’র সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat