×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী ও ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে সমন্বয় সভা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
আজ সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী ও ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা, পার্কিং ও ট্রাফিক ম্যানেজমেন্ট, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, প্যান্ডেল স্থাপন, সকল পর্যায়ের অতিথি ও দর্শকবৃন্দের আসন ব্যবস্থা, জাতীয় পতাকা উত্তোলন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থান নির্ধারণ, জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা-স্মারক স্থাপনের জন্য জায়গা চিহ্নিতকরণসহ সমাপনী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
পাশাপাশি, ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ অনুষ্ঠানে যোগদানের জন্য যাতায়াত  এবং টুঙ্গিপাড়ায় মেলা আয়োজনের তারিখ, ভেন্যুসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, হুইপ ইকবালুর রহিম, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি তারিক সুজাত ও সাংবাদিক সুভাষ সিংহ রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat