×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ ভবনস্থ মেডিকেল সেন্টার সংস্কার করায় উন্নত পরিবেশে চিকিৎসকরা আধুনিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।  তিনি বলেন, এ সেন্টারে এখন চিকিৎসকরা নির্বিঘেœ কোভিড স্যাম্পল সংগ্রহ ও কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্নও করতে পারবেন।
ড. শিরীন শারমিন চৌধুরী আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনে সংস্কারকৃত মেডিকেল সেন্টার ও এলডি হলের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এর আগে তিনি জাতীয় সংসদ ভবনস্থ সংস্কারকৃত মেডিকেল সেন্টার এবং এলডি হল পরিদর্শন করেন।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম,আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মাহাবুব আরা বেগম গিনি এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময়, জাতীয় সংসদ ভবনের এলডি হলে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে নির্মিত দেশের প্রথম দ্বি-মাত্রিক ফিচার-লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’র স্পেশাল স্ক্রিনিং করা হয়।
এ চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা করেছে বিএমআইটি সল্যুশনস লিমিটেড এবং প্রোলেন্সার স্টুডিও।  ছবিটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে ও চলচ্চিত্রটির পৃষ্ঠপোষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ,স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার, সংসদ মেডিকেল সেন্টারের চিকিৎসকবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat