×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ১ রানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৪২ রানে হেরেছিলো বাংলাদেশ যুব দল। 
ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দুই ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করেন শ্রীলংকা। সাদিশ জয়াবর্ধনে ৫৮ ও পাওয়ান পাথিরাজা ৫১ রান করেন। 
জবাবে ৩৩ ওভার শেষে ৩ উইকেটে ১৪৮ রানে করে জয়ের পথেই ছিলো বাংলাদেশ। কিন্তু এরপর ৭৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে পরাজয় মেনে  নিতে হয় বাংলাদেশ। 
২১২ রানে নবম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর জুটি গড়ে লক্ষ্যে দিকেই ছুটছিলেন শেষ দুই ব্যাটার আশিকুর রহমান ও রিপন মন্ডল। শেষ ওভারে ৮ রানের প্রয়োজন পড়ে তাদের। কিন্তু তৃতীয় বলে রান আউট হন মন্ডল। ২২৭ রানে অলআউট হয় টানা দ্বিতীয় ম্যাচে হারে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ৭৫ রান করেন। 
এই ভেন্যুতেই সিরিজের বাকী তিন ম্যাচ ২০, ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। 
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে  এ সিরিজ খেলছে  যুব টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat