×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আজ পুরানো ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরএকটার দিকে সুরমা চা বাগানের তিনবাংলা এলাকায় এবং বিকাল পাঁচটার দিকে উত্তর সুরমা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক (২১), মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের ছেলে অজয় রায় (২৮), তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের ছেলে তারেকুল ইসলাম (২৫) এবং বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ (২২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর একটার দিকে পুরনো ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের দু’টি মোটরসাইকেলের মধ্যে চলন্ত অবস্থায় মুখোসুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল দু’টি দুমড়েমুচড়ে গিয়ে মোজাম্মেল হক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।অন্যদিকে, রোববার বিকাল পাঁচটার দিকে পুরনো ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর সুরমা ব্রীজের নিকট দ’ুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইফতেকার আহম্মেদ নিহত হন। অপরদিকে, আশংকাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গোলাম মোস্তফা জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat