×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেবীকে বরণের প্রস্তুুতি প্রায় শেষের দিকে। কুমিল্লার মন্ডপে মন্ডপে এখন চলছে শুধু শেষ মুহূর্তের সাজসজ্জা। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে। এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবেন দোলায় চড়ে। করোনা পরিস্থিতির কারণে কুমিল্লায় স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই চলছে মন্ডপের কাজ। কুমিল্লায় এবার ৭৮৭ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ অক্টোবর দশমি তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
কুমিল্লার মন্ডপগুলোতে ঘুরে দেখা যায়, পূজামন্ডপের কাজ প্রায় শেষ। এখন চলছে সাজসজ্জা, সাউন্ড চেক এবং লাইটিংয়ের কাজ। মন্ডপগুলোতে দেখা যায়, প্রবেশের এবং বের হওয়ার দু’টি আলাদা রাস্তা করা হয়েছে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য সীমিত আকারে বসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা সংখ্যায় অনেক কম। এছাড়া পূজা মন্ডপের পরিধি এবার কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ আকার ছোট হয়েছে পূজা মন্ডপের। শহরের তালপুকুর পাড়, ঠাকুরপাড়া, রাজগঞ্জ, চকবাজার, নজরুল এভিনিউ, ঝাউতলা, রেইসকোর্স, বাদুরতলা, ছাতিপট্রি, মনোহরগঞ্জ এলাকার অলিগলিতে চলছে পূজার আয়োজন। ছোট-বড় বিভিন্ন মন্ডপে চলছে মঞ্চ, প্যান্ডেল, তোরণ ও প্রতিমা নির্মাণের কাজ।কুমিল্লা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু তপন বক্সী জানায়, বলেন, দুর্গা পূজাকে সামনে রেখে আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। এখন শুধু আমরা স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্বসহ নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পায় এবং নিরাপত্তা নিশ্চিত থাকে। পাশপাশি আমাদের সাউন্ড সিস্টেমের কাজ চলছে। আজ মধ্যে রাতের পর ভক্তদের জন্য মন্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat