×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পের ডি ব্লকে অফিসে তাকে গুলি করা হয়। 
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং- ১ (পূর্ব) ক্যাম্পে তার নিজস্ত একটি অফিসে বসেছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এই সময়ে সন্ত্রাসীরা মুহিবুল্লাহকে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। 
নিহত মুহিবুল্লাহ রোহিঙ্গাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলার জন্য ২০১৯ সালের জুলাই মাসে তিনি জাতিসংঘে গিয়েছিলেন। এই সময়ে তিনি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাত করেন। মুহিবুল্লাহর মৃত্যুতে রোহিঙ্গা ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস এন্ড হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান। মুহিবুল্লাহ রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat