×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরে এক লক্ষ দশ হাজার ৯ জনকে গণ টিকা প্রদান করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪.৭৭ শতাংশ বেশি।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ আজ বৃহস্পতিবার জানিয়েছেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় শরীয়তপুরেও করোনার গণ টিকা প্রদানের ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়েছে। জেলার ৬টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও শরীয়তপুর পৌরসভার ৯ কেন্দ্রে মোট এক লক্ষ পাঁচ হাজার ব্যক্তিকে বিশেষ গণ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর এ বিশেষ গণ টিকা কার্যক্রমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লক্ষ দশ হাজার ৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলায়- ১৪ হাজার ৪৯৭, শরীয়তপুর পৌরসভায়-৪হাজার ৭৯৫, জাজিরা উপজেলায় ১৯ হাজার ৯৬৭, নড়িয়া উপজেলায় ২৫ হাজার ৬৬৬, ভেদরগঞ্জ উপজেলায়-২১ হাজার ৯২৯, ডামুড্যা উপজেলায়- ১২হাজার ১৯৫ ও গোসাইরহাট উপজেলায় ১০হাজার ৯৬০ জনকে টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল পুরুষের তুলনায় বেশি। মহিলারা টিকা নিয়েছেন ৬২ হাজার ৩৯২ জন ও পুরুষরা টিকা নিয়েছেন ৪৭ হাজার ৬১৭ জন। বিশেষ দিন উপলক্ষে অত্যন্ত গুরুত্বের সাথে এ কার্যক্রম বাস্তবায়নের ফলে আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লোককে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat