×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী  আগামীকাল ‘বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে আজ একথা বলেন।  
শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ মিলেনিয়াম ডেভোলপমেন্ট গোল অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় সাসটেইনএবল ডেভোলপমেন্ট গোল ৩.৩ এবং জলাতঙ্ক বিষয়ক গ্লোবাল স্ট্রাটিজিতে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার করা হয়েছে।
প্রধানমন্ত্রী  বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২১’ উদ্যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এবারের প্রতিপাদ্য  ‘জলাতঙ্ক : ভয় নয়, সচেতনতায় জয়’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ও টিকা প্রদান, ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি), কুকুরের জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে জলাতঙ্কের ঝুঁকি থেকে মুক্ত করতে পারি। এক্ষেত্রে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থা সমূহের কার্যকর ভূমিকা রাখতে হবে।’  সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে জানিয়ে প্রধানমন্ত্রী ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat