×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 
সোমবার দুপুর ১২ টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলতি অর্থবছরের জন্য মেয়র আইভী এই বাজেট ঘোষণা করেন। এসময় মেয়র বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি, কাজ করে যাবো। 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং মোট ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে  বাজেটে ১০ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ১৬ টাকা উদ্বৃত্ত থাকবে।
এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সুপেয় পানি সরবরাহের উপর। অবকাঠামোগত উন্নয়ন- রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়ন মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপনসহ সূপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আওতাধীন খালসমূহ খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের আয়বর্ধক প্রকল্প হিসেবে নিজস্ব ভূমিতে বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বাজেটে সুযোগ রাখা হয়েছে।
বাবুরাইল খালের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়ে মেয়র বলেন, ৫নং গুদারাঘাটের কাছে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে কদমরসুল ব্রিজ নির্মাণের জন্য অচিরেই টেন্ডার আহ্বান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat